নিজস্ব প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক পি এল সি, পাবনা শাখার উদ্যোগে ১৩ জানুয়ারি শহরের শিবরামপুরস্থ মাদরাসা দারুল হাদীস মাঠ প্রাঙ্গনে দরিদ্র, অসহায়, ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় কম্বল বিতরণ করা হয়েছে। এই কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জমঈয়তে আহলে হাদীস, পাবনা জেলার সভাপতি ও পাবনা সেভেন স্টার রাইস ব্রান অয়েল মিলস লিঃ এর চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ইমদাদ হোসেন। এছাড়াও সেভেন স্টার রাইস ব্রান অয়েল মিলস লিঃ এর সদস্যবৃন্দের মধ্যে মাসুম আলী, আলহাজ¦ রইচ উদ্দিন, আলহাজ¦ ফিরোজ হোসেন লালু, আলহাজ¦ রিকাত আলী এবং শাইখ নুরুল ইসলাম মাদানী, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাদরাসা দারুল হাদীস, শিবরামপুর ও মাদরাসা দারুল হাদীসের অন্যান্য শিক্ষকমন্ডলী এবং ব্যাংকের ব্যবস্থাপক মোঃ রাশেদুর জামান, জে এ ভি পিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

