নিজস্ব প্রতিনিধি : “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের প্রভাব : দূষণ ও স্বাস্থ্যঝুঁকি” এই প্রতিপাদ্যে পাবনা রিভারাইন পিপল এর উদ্যোগে এক গণ সচেতনতামূলক অনুষ্ঠান গতকাল আদর্শ গার্লস হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রিভারাইন পিপল পাবনার সভাপতি নদী গবেষক ড. মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মাহাবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. মনিরুজ্জমান। তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশি^ক বাস্তবতায় প্লাস্টিক সামগ্রী আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। প্লাস্টিকের ব্যবহার, কী পরিমাণ ব্যবহার, একটি প্লাস্টিক বোতল কতবার ব্যবহার করা যাবে এবং ব্যবহৃত প্লাস্টিকসামগ্রী কোথায় ফেলতে হবে; এ সকল বিষয়ে জ্ঞানার্জন এবং সচেতনতার বিকল্প নেই। প্লাস্টিকের কারণে আমাদের শুধুমাত্র পরিবেশ দূষণই ঘটছে না; ভবিষ্যৎ প্রজন্মও স্বাস্থ্যঝুঁকিতে নিপতিত হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই অনুষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সম্পর্কে যে জ্ঞান অর্জন করলে, তা তোমরা একজন শিক্ষার্থী দশজন শিক্ষার্থীকে জানাবে অর্থাৎ সচেতন করবে, আবার দশজন একশোজনকে এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যতচুকু ক্ষতি হবার হয়ে গেছে; আর ক্ষতি হতে দেওয়া যাবে না। রিভারাইন পিপল পাবনা দেশের নদ-নদী রক্ষার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় বেছে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান, সূচনা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী প্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, আদর্শ গার্লস হাই স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সমাজসেবক এস মুস্তাকিম সবুজ, আদর্শ গার্লস স্কুলের প্রধান শিক্ষক ওহিদুর রহমান প্রমুখ। মুল প্রবন্ধ উপস্থাপণ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগর চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল-আমীন, কৃষিবিদ জাফর সাদিক, পাবনা সাংবাদিক ফেরামের সভাপতি সাংবাদিক হাসান আলী, সিএনএফ টিভির চেয়ারম্যান সাংবাদিক খালেদ আহমেদ, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক হুমায়ুন কবির এবং কে এম শুকুর আলী, কবি ফিরোজা খান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া কলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী জুঁই খাতুন। উল্লেখ্য, অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন পাবনা আদর্শ গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

