নিজস্ব প্রতিনিধি : পাবনা আইডিয়াল নার্সিং কলেজের ২০২৩-২৪ সেশনের নবীন বরণ ও ২০২০-২১ সেশনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী রানা ইকোপার্ক এন্ড পিকনিক স্পটে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনা আইডিয়াল নার্সিং কলেজের অধ্যক্ষ ড. উমা রায়ের সভাপতিত্বে ও পাবনা আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক আবু দাউদের ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন। তিনি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যার মাধ্যমে মানবতার কাজ হয়। সব জায়গায় মানবতার কাজে মানুষকে বিলিয়ে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস ও পদ্মা কলেজের অধ্যাপক আব্দুল গাফ্ফার খান। প্রধান বক্তা ছিলেন পাবনা আইডিয়াল শিক্ষা গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াদুদ। এসময় আরও বিশেষ অতিথি ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা মেডিকেল কলেজের এ্যানেসথেসিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, পাবনা নার্সিং কলেজের অধ্যক্ষ দরিয়াতুন নূর, পাবনা জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নার্গিস বানু, পাবনা মানসিক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রেখা খাতুন, পাবনা আইডিয়াল গ্রুপের ভাইস চেয়ারম্যান বেলাল হাসান রাজু, পাবনা আইডিয়াল ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম, ম্যাটস এন্ড আইএমটির পরিচালক সিরাজুল ইসলাম, ঈশ^রদী আইডিয়াল নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ হোসনে আরা প্রমূখ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় আর বিদায়ীদের ক্রেষ্ট দেওয়া হয় এবং শিক্ষকদের পুরস্কার দেওয়া হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

