ক্রীড়া প্রতিবেদক : পাবনা কলেজ পাবনার শিক্ষার্থীদের মধ্যে সপ্তাহব্যাপী ইনডোর গেম এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পাবনা কলেজের সভাপতি জহুরুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন। ক্যারাম, ব্যাডমিন্টন, দাবাসহ ৪টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাবনা কলেজের অধ্যক্ষ জুহা মুহাম্মদ আতিকুল্লাহ, উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুক, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, বিকাশ রঞ্জন কর, ড. আলমগীর হোসেন, বিপ্লব আলম খান, ফয়সাল হোসেন, মোখলেছুর রহমান সুরুজ, সৈয়দ গোলাম মোস্তফা, পারভীন আরা, তন্দ্রা চক্রবর্তী, সানজিদা জাহান, আবুল কালাম আজাদ ও ক্রীড়া শিক্ষক রিপন হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, সহনশীলতার সাথে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে হবে। কখনই আক্রোশমূলক নয়। শিক্ষার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

