স্টাফ রিপোর্টার : পরিচ্ছন্ন ও বাসযোগ্য যানজট মুক্ত শহর বিনির্মাণে সম্মিলিত শ্রমিক শ্রেণীর করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন পাবনা পৌরসভার প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক রুহুল আমিন বিশ^াস রানা, জেলা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক আব্দুল মোমিন, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল। উপস্থিত ছিলেন আহ্বায়ক জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন পাভেল হাসান জাহাঙ্গীর, সিনিয়র সহ-সাধারণ স¤পাদক জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন আমিরুল ইসলাম ইসহাক, সভাপতি সদর উপজেলা স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়ন আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সোহরাব হোসেন, সাধারণ স¤পাদক জেলা বিড়ি মজদুর শ্রমিক ইউনিয়ন শামীম ইসলাম, সভাপতি জেলা সেলুন শ্রমিক ইউনিয়ন সেলিম হোসেন, সাংগঠনিক স¤পাদক জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সুলতান মাহমুদ, জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুস সালামসহ বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

