স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পাবনা সদর উপজেলার উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মাঝে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ চিত্রাংকন, কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। জুলাই ৩৬ বিষয়ে চিত্রাংকন করে প্রথম স্থান লাভ করেন প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আক্তার শেফা। অপরদিকে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, পাবনা জেলা স্কুলকে পরাজিত করে সেরা হওয়ার গৌরব অর্জন করে। অত্র প্রতিষ্ঠান থেকে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় দশম শ্রেণির শিক্ষার্থী মো. তানজিম হোসন, মো. কাওছার হোসেন কিয়াম, নওসিন হাসান চৈতী এবং নবম শ্রেণির শিক্ষার্থী শেখ মুমিত মাহমুদ। সেরা বিতার্কিক নির্বাচিত হন অত্র প্রতিষ্ঠানের বিতর্ক দলের দলনেতা মো: তানজিম হোসেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত কুমার নাগ শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

