এফএনএস বিনোদন: রহস্যজনক মৃত্যু হয়েছে ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’ এর প্রাক্তন সদস্য গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ^াসের। গত রোববার নিজ বাসা থেকে উদ্ধার হয়েছে শিল্পীর ঝুলন্ত দেহ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি। বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী তার বাড়িতে যান। সেখানে গিয়েই চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। থানায় খবর দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন চন্দ্রমৌলি। এদিকে সহকর্মী চন্দ্রমৌলি বিশ^াসের প্রয়াণের খবর শুনে সংগীতশিল্পী রূপম ইসলাম ভেঙে পড়েছেন। মৃত্যুশোক বুকে আগলেই চন্দ্রমৌলিকে স্মরণ করে মঞ্চে সংগীত পরিবেশন করেন তিনি। এ সময় মঞ্চে রূপম বলেন, আমরা আসার সময় গাড়িতে একটা খবর পেয়েছি। সেই খবরটা বজ্রাঘাতের মতোই আমাদের মাথায় এসে পড়েছে। এই পরিস্থিতিতে কেউই গান গাইতে পারে না, কারও হাতের বাদ্যযন্ত্র বেজে ওঠে না। কিন্তু বাংলা রক জনতা আমাদের সামনে উপস্থিত। যাদের খোঁজ আমরা একসঙ্গেই করেছিলাম। একটা বিরাট সময় চন্দ্র তখন আমাদের সঙ্গেই ছিল। আমি কখনও বিশ^াস করিনি, চন্দ্রকে ছাড়া এই ব্যান্ড কোনোদিন পারফর্ম করবে। ওর সঙ্গেই আমার বেশি বন্ধুত্ব ছিল। প্রসঙ্গত, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ফসিলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি। থাকতেন মধ্য কলকাতায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

