মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে এখন হলুদের ঢেউ। উপজেলার বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে ফলন আসায় এমন চোখজুড়ানো দৃশ্য দেখা যায়। আব্দুর রাজ্জাক, বয়স ৩২ বছর। দীর্ঘ ১০-১২ বছর ধরে সরিষা ক্ষেতে মৌমাছির মৌবাক্স বসিয়ে প্রতি মৌসুমে ৩ থেকে ৪ লাখ টাকার আয় করছেন। নাটোর জেলার লালপুর উপজেলার কদিমসিলাম গ্রাম থেকে সরিষা ক্ষেতের পাশে মধু সংগ্রহের জন্য মৌবাক্স স্থাপন করা হয়েছে। তিনি আব্দুল জলিল প্রামানিকের ছেলে। ফলে মৌবাক্সের চারিপাশে সরিষার উৎপাদন বাড়ছে, অন্যদিকে মধু আহরণ করা যাচ্ছে। সমন্বিত এই চাষে কৃষক ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন। ৩০০টি মৌবাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন কয়েকজন জন মৌচাষি। রোববার সকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমারি বাঁধপাড়া গ্রামের পাশে অবস্থিত একটি মাঠে গিয়ে দেখা যায়, বিশাল মাঠজুড়ে সরিষার ক্ষেত। রাস্তার ধারে একটি সরিষার ক্ষেতের পাশে ৩০০টি মৌবাক্স স্থাপন করেছেন আব্দুর রাজ্জাক। মৌচাষি রাজ্জাক বলেন, মৌখামারের ওপর এক চাষির কাছে শিখে কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছেন। তিনি মাজপাড়া ইউনিয়নের কাকমারি বাঁধপাড়া ইব্রাহিমের ক্ষেতে মাঠে মৌবাক্স বসিয়েছেন। এখন পর্যন্ত ৩০০টি বাক্স থেকে ৩-৪ বার মধু সংগ্রহ করেছেন। প্রতিবার একটি বাক্স থেকে ৪ থেকে ৬ কেজি মধু পাওয়া যায়। চাষী রাজ্জাক বলেন, এক মৌচাষির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আট দশ বছর ধরে নিজেই সরিষা ক্ষেতের পাশে মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছি। এবার মধুর দাম বেশি। ২৫০-৩০০টা বাক্স থেকে আশা করছি, এবার ৬ লাখ ৮ লাখ টাকার মধু সংগ্রহ হতে পারে। মৌসুমের সময় খামারে ছয় থেকে সাতজন শ্রমিক কাজ করে। মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে মৌবাক্সে স্থাপিত মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়। তবে সব মিলিয়ে ৩-৪ লাখ টাকা আয় হবে বলে মনে করছেন এই মৌমাছির খামারী। উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, মৌমাছি সরিষার ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে। এতে সরিষার ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। ফলে একদিকে সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে অতিরিক্ত হিসেবে মধু পাচ্ছেন মৌচাষিরা। সমন্বিত চাষে কৃষক ও মৌচাষি উভয়ই লাভবান হচ্ছেন। সরিষার সঙ্গে মৌমাছি পালন করে মধু সংগ্রহ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

