স্টাফ রিপোর্টার : ঈশ্বরদীতে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিদরাতুল মুনতাহা (৩) ঐ এলাকার ঔষধ ব্যবসায়ী আব্দুস সালামের মেয়ে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে হঠাৎকরে মুনতাহা সকলের চোখের আড়ালে চলে গেলে পরিবারের সদস্যরা শিশু মুনতাহাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। প্রতিবেশীদের বাড়ীতে তল্লাশী চালিয়ে তাকে না পেয়ে বাড়ির সামনে রাস্তার ওপারে মজা পুকুরে উঁকি দিলে পট পানার মধ্যে মুনতাহার পা দেখে চিৎকার করে ওঠেন তার মা। পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে শিশু মুনতাহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
