সাহিত্য ও সামাজিক সংগঠন নোঙর এর আয়োজনে ঈশ^রদীতে অনুষ্ঠিত হয়েছে নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসব। গত ১০ ও ১১ জানুয়ারী দুইদিন ব্যাপি স্থানীয় ইক্ষু গবেষণা কেন্দ্র মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। নোঙর সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন কবি গবেষক প্রাবন্ধিক মজিদ মাহমুদ কিন্তু কবি মজিদ মাহমুদ এর মেমোরিয়াল ক্লাব ঔপন্যাসের ইংরেজি ভাষায় অনুদিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে দেশের বাইরে থাকায় তিনি অনুষ্ঠানে অনুপুস্থিত ছিলেন। প্রথম দিনের প্রথম পর্বে প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন এসএম ফজলুর রহমান, মানিক পন্ডিত, ভারত, দান প্রসাদ সুবেদী নেপাল, প্রফেসর হাসানুজ্জামান মুখ্য সমন্বয়কারি, নোঙর। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন আতাউর রহমান বাবলু ও শাম্মী আক্তার। দ্বিতীয় পর্বে সাহিত্যে আন্তসংযোগ ও বৈশি^ক পরিক্রমা শীর্ষক সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার। এপর্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. শিখা সরকার, সম্মানিত অতিথি ও আলোচক ছিলেন প্রফেসর টিকরাম উদ্দেসী নেপাল, প্রফেসর ড. মীর হুমায়ুন কবির, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবীর হৃদয়, মুমু রহমান, শিশু সাহিত্যিক হুমায়ন কবীর ঢালী। সঞ্চালক তুহিন আব্বাসী ও সালেক শিবলু। তৃতীয় পর্বে আলোচ্য বিষয় কবিতা কল্পনালতা ঃ অনুভবে অনুধ্যাণে এ পর্বে সভাপতিত্ব করেন প্রফেসর আবুল কালাম আজাদ, প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. শেখ রজিকুল ইসলাম, আলোচক ও বিশেষ অতিথি ছিলেন মানিক পন্ডিত,ভারত, ইউনুস উদ্দিন আহমেদ ঢাকা, অধ্যাপক সাজিদুল ইসলাম, ইসলাম রফিক বগুড়া, রেহানা সুলতানা শিল্পী পাবনা, আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ। এবার সংগঠন ও গুণিজন মিলে ৪০ জন কে এই সম্মাননা পদক প্রদান করা হয়, উত্তরণ পাবনার সহ সভাপতি কবি ও প্রাবন্ধিক মাসুদ হাসান রনি প্রতিভার স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা পদক লাভ করেন, তার এই পদক প্রাপ্তিতে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, সহ সাধারন সম্পাদক রুদ্র বিশ^াস, সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক মিম ফয়সাল, সদস্য কবি মোহাম্মদ বেলাল হোসেন, মাসুদ হাসান রনিকে শুভেচ্ছা জানান। শেষ পর্বে নোঙর এর সমন্বয়কারি লুৎফর রহমান পাঞ্জাব শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১১ জানুয়ারি শনিবার নেপাল ও ভারতের অতিথিদের নিয়ে বিশেষ বিশেষ দর্শনীয় স্থান লালন শাহ সেতু, হার্ডিজ্ঞ ব্রীজ, লালনের আখড়া, রবীন্দ্র কুঠিবাড়ীসহ আরো বেশকিছু স্থান পরিদর্শন শেষে রাতে বিদেশি অতিথিদের সাথে সাহিত্যিক ও শিল্পীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
