ভাঙ্গুড়া প্রতিনিধি : অগ্নিকান্ডে আব্দুল হামিদ (৭০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গুড়ার সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের বাসিন্দা। শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি স্থানীয় কৃষকদলের সিনিয়র সহ সভাপতি মাহবুব আলমের বাবা। নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে আগুন লাগে। এসময় পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইজড আক্রান্ত আব্দুল হামিদ নিজ ঘর থেকে বের হতে পারেননি। আব্দুল হামিদ নিজ কক্ষে একাকী থাকতেন। ঘটনার খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে অন্তত ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে বলে জানায় পরিবারের সদস্যরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা সবার। নিহতের ছেলে মাহবুব বলেন, বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি তার কক্ষে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান। চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু এবং আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

