আর কে আকাশ: বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চরতারাপুর ও সুজানগরের কাঁচারী মাঠে প্রায় ২ শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি অ্যাড. আরশেদ আলম।
বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মো. শাহরিয়ার আলম জর্জের সভাপতিত্বে ও প্রকৌ. সুজাউল ইসলাম সুমনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা হাসানুজ্জামান পলাশ, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াসিম রেজা, বগুড়া জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন, কামরুল হাসান শান্ত, ছাত্রদল নেতা মিজানুর রহমান মিঠু প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

