পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের “প্রথম আইসিই অ্যালামনাই রিইউনিয়ন অ্যান্ড আইসিই ফিয়েস্তা-২০২৫” গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক মেলবন্ধন ঘটে। সকাল ১০টায় বর্ণিল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ। দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন। এ ছাড়াও বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ক্যারিয়ার কানেক্ট সেশন, অ্যালামনাই কমিটি ঘোষণা, ফিয়েস্তা পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান চলে। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

