স্টাফ রিপোর্টার : চাটমোহর পৌর বিএনপি’র সম্মেলনে সভাপতি পদে আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল হক সিন্টু নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চাটমোহর আরসিএন এন্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ে গোপন ভোটে গণতান্ত্রিক পন্থায় উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আসাদুজ্জামান আরশেদ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ এম জাকারিয়া পেয়েছেন ২৩০ ভোট। অপর প্রার্থী আনোয়ার হোসেন মাসুম পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে তৌহিদুল ইসলাম তাইজুল ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এডভোকেট সাইদুর রহমান পেয়েছেন ১৮১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল সিন্টু ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আব্দুল মুতালিব প্রামানিক পেয়েছেন ১৪১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম মিলু পেয়েছেন ৬২ ভোট ও লিটন আলী পেয়েছেন ২৬ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মির্জা আজিজুর রহমান রাত আটটায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ছিলেন এ্যাডভোকেট আব্দুল আজিজ, অ্যাডভোকেট ইসমাইল হোসেন খান টিপু ও মো. আলাউদ্দিন সরকার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

