মাসুদ রানা : আটঘরিয়ার কাজীর হাট গোপালপুর বাজারে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একদন্ত ইউপি সদস্য ফরহাদ শিকদার, খলিল বিশ^াস, আব্দুল মালেক, মাহবুল আলম নাঈম প্রমূখ। স্থানীয় বক্তারা বলেন, কিছু লোক অন্য এলাকা থেকে লোক এনে শালিস বিচার করে অর্থ আদায় করছে। বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের আশেপাশে ছাত্ররা এবং অন্য লোকজন মদ, গাঁজা, ইয়াবা নেশায় লিপ্ত থাকে। এছাড়া সন্ধ্যার পরে বিদ্যালয় মাঠে অনলাইন জুয়ার আসর বসে। এদেরকে কেউ কিছু বলতে স্হাস পায় না। সভায় যে কোনো মূল্যে একদন্তে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে উল্লেখ করে এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

