মাসুদ রানা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার প্রধান সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদসহ সমন্বয়কবৃন্দ গতকাল বিকালে আটঘরিয়ার দেবোত্তর বাজারে লিফলেট বিতরণ করেছেন। ৭ দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি ও জনমত গঠনের লক্ষে এ কর্মসূচি পালন করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ শেষে দেবোত্তর বাজার চৌ-রাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনি ও দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যা দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্র এ ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করি। এসময় বক্তব্য দেন জেলা সমন্বয়ক এসএএম সৈকত, মির্জা সোলাইমান, পুষ্পিতা, আটঘরিয়া উপজেলা সমন্বয়ক মন্জুরুল ইসলাম বাপ্পি, সমন্বয়ক সবুজ হোসাইন, কে এম আতিক হাসান, রাকিব হাসান প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

