স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রীণসিটি থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রীণসিটির ১৪ নম্বর ভবনের নবম তলার ৯৫ নং ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ বৃহস্পতিবার বিকালে উদ্ধার করে পুলিশ। ইভান কাইটমাজোভ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলর পদে কর্মরত ছিলেন। ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমে পাওয়া যায়। গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। মরদেহের উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

