শহর প্রতিনিধি : আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে ্ এই শ্লোগানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পাবনা জেলা সংসদের দ্বাদশ সম্মেলন। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে জাতীয় ও উদীচীর সাংগঠনিক পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ ও পাবনা জেলা শাখার সভাপতি কাজী মারুফা। উদ্বোধন শেষে এক র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, পাবনা শাখার সাধারণ সম্পাদক দিবাকর চক্রবর্তী, সাবেক সাধারন সম্পাদক বিপ্লব ভট্রাচার্য্য, রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা, শাখা সংসদের প্রতিনিধি ও জেলা সংসদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

