নিজস্ব প্রতিনিধি : সদরের দোগাছীর দোপকোলাস্থ আকবর হোসেন স্মৃতি পাঠাগার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার পাঠাগার চত্বরে পাঠাগারের সভাপতি রফিকুল আলম রঞ্জুর পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ইকবাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের পাবনা প্রতিনিধি এস এম আলাউদ্দিন। এ সময় পাঠাগারের সেক্রেটারি মাওলানা মাহীন হোসাইন আজাদ, কোষাধ্যক্ষ ওয়ারিশ হোসেন রাকাত, কার্যকরী সদস্য রিপনসহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইকবাল হুসাইন কল্যাণমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ পরিসর থেকে কাজ করে যাওয়ার আহবান জানান। উল্লেখ্য, আকবর হোসেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৬৫ জন বিধবা মহিলার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

