স্টাফ রিপোর্টার : জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ^ময় প্রতিপাদ্য বিষয় নিয়ে সদর উপজেলায় ২দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষে এ মেলার আয়োজন করেছে পাবনা সদর উপজেলা প্রশাসন। এ মেলায় উপজেলার ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা নিজ-নিজ স্টলে বিজ্ঞান বিষয়ক নানা ধরনের ডিসপ্লে দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দ। স্টল পরিদর্শন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

