মাসুদ রানা : সিসিডিবি এমএফপি আটঘরিয়া এলাকার অফিসের উদ্যোগে ৩৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।। গতকাল দেবোত্তর শাখা অফিস প্রাঙ্গনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার( ভূমি) সানজিদা মুস্তারি। এলাকার সমন্বয়কারী সিসিডিবি এমএফপি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, সিসিডিবি সিপিআরপি ঈশ^রদীর এরিয়া ম্যানেজার কাওসার আল মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিডিবি, এমএফপি দেবোত্তর শাখার শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন। সহযোগিতা ছিলেন শাখা হিসাব রক্ষক শফিউল আজম। উপস্থিত ছিলেন মাঠ সংগঠক রোজিনা খাতুন, তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ফিরোজ আলীসহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারীবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

