স্টাফ রিপোর্টার : বাসায় ফেরার পথে মারধর করে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে অপহরণের চেষ্টার করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মধ্য শহরের স্কয়ার সড়কের চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। হামলার বিষয়ে পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিন জানান, দাপ্তরিক কাজ শেষে অফিসের জিপগাড়ি নিয়ে প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসায় ফেরার পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দিয়ে যায়। গাড়ি থেকে নামা মাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল তাঁর উপর অতর্কিত হামলা চালিয়ে কিল ঘুষি ও মারপিট শুরু করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রুহুল আমিন আরো বলেন, আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সাথে দ্বন্দ্ব নেই, কখনো কথা কাটাকাটিও হয়নি। কেনো আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে সনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের সনাক্ত করে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

