পাবিপ্রবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেসিএফ) এর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেছে। যেখানে নতুন এ কমিটির ১৩ সদস্যের ৫ জনই পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী। মঙ্গলবার রাতে (৭ জানুয়ারী) জেসিএফের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি করা হয়েছে বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম বকুলকে এবং সদস্য সচিব করা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. ওলিউল্লাহকে। কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক হলেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ক্রীড়া সম্পাদক ও সামাজকর্ম বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী আশিক কবির। ২নং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুর ইসলাম বাবুর অনুসারী ও পদার্থবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাতুল, ৩নং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পান পাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন অনুসারী ও ট্যুরিজম বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী রুহুল আমিন। সদস্য হিসাবে দায়িত্ব পান পাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রেইনের অনুসারী ও ইতিহাস বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী সাইফ সরকার এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর অনুসারী ও ট্যুরিজম বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন। জিয়া সাইবার ফোর্সের কমিটিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের পদ পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয় ছাত্রদলের নেতা কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক যুগ্ম-আহ্বায়ক বলেন, ‘৫ তারিখের পর বিশ^বিদ্যালয়ে অনেকেই ব্যক্তিস্বার্থে রাজনীতি শুরু করেছে। নিজেদের গ্রুপে লোক বাড়াতে এখন অনেকেই ছাত্রলীগের নেতা-কর্মীদের দলে ভিড়াচ্ছে, বিভিন্ন সংগঠনে পদ দিয়ে তাদেরকে খুশি রাখছে। নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন, ‘বিশ^বিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ। কিন্তু ছাত্র সংগঠনগুলো নামে বেনামে সংগঠন খুলে ক্যাম্পাসে তাদের রাজনীতি করে যাচ্ছে। জিয়া ফোর্সের কমিটি দেখে আমি অবাক হয়েছি। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বকুল বলেন, আমি যতোটুকু খোঁজ খবর নিয়েছি তাতে ওরা যে ছাত্রলীগ করতো সেই রকম কোন তথ্য পাইনি। আর আশিকের বিষয় হলো ও আমার এলাকারই, ওর পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ক্যাম্পাসে হলে থাকার জন্য ও হয়তো এতোদিন কৌশল অবলম্বন করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
