স্টাফ রিপোর্টার : শহরের শালগাড়িয়া গোডাউন পাড়ার বাসিন্দা, অবসরপ্রাপ্ত ফুড ইন্সপেক্টর আব্দুর রশিদ বার্ধক্যজনিত অসুস্থতায় গতকাল সকাল পৌনে নয়টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি রেজা ও রিপনের পিতা। অত্যন্ত সদালাপী আব্দুর রশিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। গতকাল বাদ মাগরিব শালগাড়িয়াস্থ ব্লু-বার্ড কিন্ডার গাটেন স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিক তার মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পৌর তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ছিফাত রহমান সনম, সন্ধানী ডোনার ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাব্বির হোসেন রিপন, বাংলাভিশনের ক্যামেরা পার্সন জিয়াউল হক রিপন প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

