সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে অবাধে অতিথি পাখি নিধন করা হচ্ছে। এক শ্র্রেণীর অসাধু পেশাজীবী পাখি শিকারীসহ কতিপয় সৌখিন শিকারী নির্বিঘ্নে ওই পাখি নিধন করছে।
জানা যায়, প্রতিবছর শীতের মৌসুম শুরু হতেই সুদূর সাইবেরিয়াসহ পৃথিবীর বিভিন্ন শীত প্রধান দেশ থেকে রাজহাঁস, চখা, পানকওরী, শামখইল, পাতিহাঁস ও কাজলাদিঘিসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি একটু নিরাপদ আশ্রয় এবং ক্ষুদা নিবারণের জন্য ছুটে আসে উপজেলার গাজনার বিলসহ পদ্মা নদীর চরাঞ্চলে। এ বছরও শীতের শুরুতেই ওই সকল পাখি গাজনার বিল ও পদ্মা নদীর চরাঞ্চলসহ আশপাশের বিলে আসছে। গাজনার বিলপাড়ের শারীরভিটা গ্রামের বাসিন্দা আলহাজ আলী খান জানান, বিলে অতিথি পাখি আসার পর থেকেই কতিপয় সৌখিন শিকারীসহ অসাধু পেশাজীবী পাখি শিকারীরা কারেন্ট জালের ফাঁদ পেতে অবাধে অতিথি পাখি শিকার করছে। তারা কখনও দিনে আবার কখনও রাতে ওই সকল পাখি শিকার করে স্থানীয় হাট-বাজারে বিক্রি করছে। সেই সাথে সৌখিন শিকারীরাও মাঝে মধ্যে তাদের বৈধ বন্দুক দিয়ে বিল ও পদ্মা নদীর চরাঞ্চল থেকে অতিথি পাখি শিকার করছে। সৌখিন শিকারী অতিথি পাখির পাশাপাশি গ্রাম-গঞ্জে ঘুরে অবাধে দেশি পাখিও শিকার করে থাকে। সরকারিভাবে অতিথি পাখি শিকার এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় শিকারীরা ইচ্ছামতো ওই পাখি শিকার ও বিক্রি করছে। এ ব্যাপারে সুজানগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন শিগগিরই বিলে অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
