পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে সোমবার শিক্ষকদের জন্য ‘ওয়ার্কশপ অন এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ বিষয়ে দুইদিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইফতেখার শামস্। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “প্রজেক্ট সম্পর্কিত এই কাজটি সুন্দর, নিখুঁত ও দিকনির্দেশনা অনুযায়ী সম্পন্ন করতে হবে। এই প্রজেক্টের বিষয়ে প্রশাসনিকভাবে সর্বাত্মক সহযোগিতা করা এবং সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করা হবে। তিনি আরও বলেন, কোনো শিক্ষক যদি দেশি-বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) করতে চায়, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে অতিদ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।” সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নূর আলম। আইকিউএসি’র উদ্যোগে বিজ্ঞান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। গতকাল প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় শিক্ষা এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত “হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)” প্রজেক্টের আওতায় এটিএফ একটি সাব-প্রজেক্ট। এই প্রজেক্টে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ আছে। সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোর গবেষণার জন্য ১ হাজার ২’শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বিশ^বিদ্যালয়গুলো থেকে প্রজেক্ট প্রপোজাল অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে জমা দিতে হবে। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
