স্টাফ রিপোর্টা : জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাটমোহর স্পোর্টস একাডেমীর আয়োজনে পাবনার চাটমোহরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট থেকে চাটমোহরে একটি ইনডোর নির্মাণের দাবি জানিয়েছেন আয়োজক ও ক্রীড় সংগঠকরা। রোববার (০৫ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ৮ম আসরের ফাইনাল খেলায় নন র্যাংকিং পর্বে মানিক কাজী স্পোর্টিং ক্লাবের জাবের-রাব্বী জুটি এবং র্যাংকিং পর্বে টিম ব্লুজের ঝুমার-অহিদুল জুটি চ্যাম্পিয়ন হয়েছে। চাটমোহর বালুচর খেলার মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলায় নন র্যাংকিং পর্বে সিটি ডায়াগনস্টিক সেন্টারের অভি-মোহন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মানিক কাজী স্পোর্টিং ক্লাবের জাবের-রাব্বী জুটি। একইভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলা হয় র্যাংকিং পর্বে। সেখানে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর রিয়াদ-অনিক জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিম ব্লুজের ঝুমার-অহিদুল জুটি। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, উপজেলাি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, চাটমোহর প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, চাটমোহর স্পোর্টস একাডেমীর আহবায়ক তৌহিদুল ইসলাম তাইজুল প্রমুখ। খেলায় পরিচালকের দায়িত্ব পালন করেন নুরুজ্জামান লিটন। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল বোরহান উদ্দিন নেটওয়ার্ক গ্রুপ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

