রোটারী ক্লাব অব রূপকথার উদ্যোগে পাবনা সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। রোটাঃ আব্দুস সেলিম শাহ এর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ এডঃ শরিফা খাতুন, পিপি রোটাঃ খায়রুজ্জামান আহমেদ অরুন, পি.পি. রোটাঃ কেএম ফয়সাল মুর্শেদ টিটু, প্রেসিডেন্ট ইলেক্ট. রোটাঃ আশরাফুল হোসেন খান মিলন, রোটাঃ জহুরা আক্তার নাসরিন প্রমুখ। বক্তারা বলেন, আমরা যদি আমাদের স্ব স্ব অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াই তাহলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা সহজ কাজ বলে মনে করি। তাতে পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটাঃ আরশেদ আলম, রোটাঃ আবু দাউদ, হাফিজুল ইসলামসহ রোটারিয়ান ও রোটার্যাক্টবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পিপি রোটাঃ তালেবুর রহমান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
