মাসুদ রানা : মাদক একেবারেই নয় খেলায় মিলবে জয় এই শ্লোগান নিয়ে আটঘরিয়ার ধলেশ^র যুব সমাজের আয়োজনে আটদলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে স্থাণীয় লোহির প্রামানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার। এ সময় পৌর বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবোত্তর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস সামাদ, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক জাহিদুল ইসলাম, বিএনপি যুগ্ন আহবায়ক শামীম রেজা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা কমিটির সভাপতি আরমান হোসেন রিপন, কমিটির অন্যান্য সদস্যর রুপক, মতিয়ার রহমান মতিন,আব্দুল রাজ্জাক প্রমূখ। সার্বিক পরিচালানায় রফিকুল ইসলাম আলম। আটঘরিয়া থানা বসাম আটঘরিয়া হাজীপাড়া মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আটঘরিয়া হাজীপাড়া ব্যাডমিন্টন একাদশ ২-০ পয়েন্টে জয়ী হয়। খেলাটি পরিচালনা করেন দেবোত্তর ওয়ালটন শো রুমের প্রোপাইটার শফি উল্লাহ শফি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

