আটঘরিয়া প্রতিনিধি : টেবুনিয়ার শামসুল হুদা ডিগ্রি কলেজের প্রভাষক মকসেদ আলীর বাড়িতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোরের দল ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্নাংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দুটোর দিকে দক্ষিণ নাগদও গ্রামের তার নিজ বাড়িতে। প্রভাষক মকসেদ আলী জানান, ওই দিন দুপুরে প্রতিবেশী নয়নের বাড়িতে দাওয়াত খেতে যাই। এই সুযোগে চোরের দল আমার বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে লোহার রড দিয়ে ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
