স্টাফ রিপোর্টার : সদর থানার চরঘোষপুর থেকে ব্যবসায়ী আসাদুল হক (২৩) তার ব্যবসা প্রতিষ্ঠান হতে নিজ বাড়ি ফেরার পথে গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত ২/৩ জন অস্ত্রে সজ্জিত হয়ে তার পথ রোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তার জিক্সার মোটর সাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাবনা থানার মামলা নং ০৮(০১)২০২৫ ধারাঃ ৩৯২ পেনাল কোড রুজু হলে মামলার তদন্তকারী কর্মকর্তা হেমায়েতপুর পুলিশ ফাঁড়ীর এসআই রাজিব হাসান টিম পাবনা থানার সার্বিক সহায়তায় ছিনতাইয়ে সরাসরি জড়িত একাধিক মামলার আসামী জনি খাঁ (৩৪), পিতা- আইয়ুব খাঁ, সাং কুঠিবাড়ি, থানাও জেলা-পাবনাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাইকৃত মোটরসাইকেল বগুড়া জেলার ধুনট থানাধীন এলাকায় অপর আসামী সুজন এর কাছে রেখে আসে মর্মে জানাই। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে আইও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত গত ৩ জানুয়ারি কগুড়া জেলার ধুনট থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও অপর আসামী সুজনকে গ্রেফতার করে। আসামীদের বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

