আটঘরিয়া প্রতিনিধি : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়ায়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। গতকাল বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা মুস্তারি, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আটঘরিয়া উপজেলার সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
