স্টাফ রিপোর্টার : আটঘরিয়ার তরুনী তমা হত্যা মামলার প্রধান আসামী আদম আলীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল র্যাবের একটি যৌথ আভিযানিক দল র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় শনিবার টাঙ্গাইল জেলার সদর থানাধীন আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে জেলার আটঘরিয়া থানার তরুনী কামরুন নাহার তমা (২০) হত্যা মামলার পলাতক আসামী আদম আলী (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আদম আটঘরিয়ার ষাটগাছা গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
