নিজস্ব প্রতিনিধি : নাট্য সংগঠন পাবনা থিয়েটার’৭৭ এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোড়াষ্ট্যান্ডের সাংস্কৃতিক চত্বরে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোকাররম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা, স্মতিচারণ ও বাউল সংগীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার ও ছড়াকার দেওয়ান বাদল, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলমগীর কবীর হৃদয়, খেলাঘর পাবনার সভাপতি আইয়ুব আলী, গণশিল্পী সংস্থা’র সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, সাঁথিয়া থিয়েটারের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, উত্তরণ পাবনার সহ সভাপতি কবি মাসুদ হাসান রনি, পাবনা থিয়েটার’৭৭র যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা সিদ্দিকী মুক্তা, পাটশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম। অনুষ্ঠানে উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি নীলিমা নীল, সদস্য কবি মোহাম্মদ বেলাল হোসেন, পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির সভাপতি আসমা আক্তার খুকী, কবি সাইফুল কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, পাবনা থিয়েটার ৭৭ এর সাবেক সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে নূরুল বাউলের পরিচালনায় ও তার নেতৃত্বে বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অসংখ্য দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
