সাঁথিয়া প্রতিনিধি : সাঁথিয়ার জামায়াত অফিসের সাবেক অফিস সহকারী মোকলেছুর রহমানের জানাজা বোয়ালমারী কামিল মাদরাসা মাঠে গতকাল শনিবার সকাল সোয়া এগারোটায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। শুক্রবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোকলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌর আমীর হাফেজ আব্দুল গফুর, ডক্টর কামরুজ্জামান বকুল, মাওলানা আব্দুল মালেকসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের অসংখ্য মুসল্লি শরিক হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
