শহর প্রতিনিধি : বৈশাখী টেলিভিশনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বিএম ফজলুর রহমান, বর্তমান সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সাংবাদিক রাজিউর রহমান রুমি। বক্তারা বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৈশাখীর পাবনা প্রতিনিধি মিজানুর রহমান। এ সময় বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ডেইলি নিউ এজ এর জেলা প্রতিনিধি মাহফুজ আলম, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি পার্থ হাসান, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামান জর্জ, সাংবাদিক আলাউদ্দিন আলা, সাংবাদিক মামুন, ডিবিসির ক্যামেরাম্যান মাসুদ ও ৭১ টিভির ক্যামেরাম্যান সোহাগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আনন্দবাজারের জেলা প্রতিনিধি শিশির ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
