নিজস্ব প্রতিনিধি : বর্তমান সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বাতিল প্রতিবাদে ও উপসচিব পদে সকল ধরনের কোটা পদ্ধতি বাতিলের দাবীতে বৈষম্যবিরোধী ২৫টি ক্যাডার ঘোষিত সারা দেশের ন্যায় পাবনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিসিএস জেনারেল এডুকেশন এসোশিয়েশন। গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আশরাফ আলী, ড. শফিকুল ইসলাম, মো: কামরুজ্জামান, আলী আজমল, কাওছার হোসেন, শফিউল আলম ও খাইরুল ইসলাম। বক্তারা বলেন, সরকারের জন প্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে যে বাতিলের সুপারিশ করেছেন তারা তার তীব্র প্রতিবাদ জানান। এছাড়াও উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার সুপারিশ করেন তারা। অবিলম্বে তাদের এই দাবী না মানা হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি উচ্চারন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
