ভাঙ্গুড়া প্রতিনিধি : নবম শ্রেণীর ভোকেশনাল মিডটার্ম পরীক্ষায় শিক্ষার্থীদের নকলের সহযোগিতা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সাইদুল ইসলামের বিরুদ্ধে। তিনি ভাঙ্গুড়ার রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন। জানা যায়, গত ১৫ ডিসেম্বর ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে নবম শ্রেণীর ভোকেশনাল মিডটার্ম পরীক্ষা শুরু হয়। উপজেলার রুপসি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা সহ আটটি বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই সাইদুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পরীক্ষা কেন্দ্রে গিয়ে তার নিজের শিক্ষার্থীদের মোবাইল দিয়ে নকল করতে সহযোগিতা করছেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকরা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে তিন দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ প্রদান করেন। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, কেন্দ্রে পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া যায়। কিন্তু শিক্ষার্থীদের মোবাইল প্রদানের সঙ্গে আমি জড়িত নয়। আমাকে অহেতুক শোকজ করা হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন কেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, নকলের সহযোগিতার বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক সাইদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, নকলের সহযোগিতা করার অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
