পাবনায় আনসার ও ভিডিপির দু’শতাদিক বয়ষ্ক ও দরিদ্র সদস্য’র মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট মো. ফজলে রাব্বি এসব কম্বল বিতরন করেন। এসময় সার্কেল অ্যাডজুটেন্ট মো. আসিফ ইকবাল, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা কমান্ড্যান্ট বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে যারা দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত আছেন-তাদের পাশে বাহিনী সবসময় দাড়াতে বদ্ধপরিকর। পাশাপাশি এ বাহিনীতে অনেক বয়:বৃদ্ধ সদস্য-সদস্যা-যাঁরা দীর্ঘদিন রাষ্ট্রের সেবা ও সামাজিক নিরাপত্তামূলক কাজের সাথে জড়িত ছিলেন।নীতিমালা অনুযায়ী অনেকের বয়স উত্তীর্ণ হলেও তারা বাহিনীর মায়া ছাড়তে পারেননি। বাহিনীর মহাপরিচালক তৃণমূলের এসব স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্যদের কাজের স্বীকৃতি যথাযথভাবে মূল্যায়নসহ তাদের পাশে দাড়ানোর ঘোষণা দেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
