মহসীন মল্লিক : অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় ভালো হয়েছে শরিষার আবাদ বেড়া উপজেলায় মৌ-মৌ সুগন্ধে হাসি ফুটেছে কৃষকের মুখে। ভোজ্য তেলের দাম বাড়ায় সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। অন্যদিকে এবছরও সরিষার আবাদ ভালো হবে বলে আশা উপজেলা কৃষি অফিস কৃষি । প্রাকৃতিক কোন দুর্যোগ না হওয়ায় দ্রুত বেড়ে উঠেছে সরিষার গাছগুলো, আর কয়দিন পরেই শুরু হবে জমি থেকে সরিষা তোলার কাজ। এদিকে ভালো ফলনের সম্ভাবনায় হাসি ফুটেছে কৃষকের মুখে। সরিষা চাষি সানিলা গ্রামের নুরুল ইসলাম বলেন, এবছর বাজারে সরিষার ভালো দাম থাকার কারণে আমি প্রায় ২ একর জমিতে সরিষা চাষ করেছি, গাছে ফলন ও বেশ ভালো আশা করছি এবার ভালো লাভবান হবো। বরশিলা গ্রামের সরিষা চাষি করিম উল্লাহ বলেন, আমি ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এবার ভালো ফলন ও হবে আশা করছি ভালো লাভবান হবো। গতবছর প্রতি মণ সরিষা ৩ হাজার ৫শ টাকায় বিক্রি করেছি, এবছর বাজারে সরিষার ভালো চাহিদা রয়েছে। তাই আশা করছি, এবছর ৪ হাজার থেকে ৪ হাজার ৫শ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো।এলাকার চাষি বলেন, আমি প্রতিবছর সরিষার চাষ করি, এতে করে আমার জমির যেমন উর্বরতা বাড়ে তেমনি আমি আমার জমি থেকে উৎপাদিত সরিষা দিয়ে পরিবারের তেলের চাহিদা পূরণ করে আসছি। এদিকে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে মাঠপর্যায়ে নানা ধরনের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানান বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত কবির আমরা বার বার আবাদ করা জমির উর্বরতা বাড়াতে কৃষকদের সরিষা চাষে আগ্রহী করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। সরিষা চাষীদের মধ্যে ৫৪০ প্রণোদনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে কৃষি অফিসের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ এবং উৎপাদন দুইটাই বেড়েছে। আমরা চাই এলাকার কৃষক যাতে তাদের নিজেদের উৎপাদিত সরিষা থেকে তেল পরিশোধন করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে লাভবান হয়। কৃষি অফিসের তথ্যমতে, সরিষার আবাদ লক্ষ্যমাত্রা ছিল ৪৪৭৭ হেক্টর এ পর্যন্ত সরিষা আবাদ হয়েছে ৪৪৯৮ হেক্টর।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
