স্টাফ রিপোর্টার : আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ১৪০ দিন পর জেলার সাঁথিয়ায় জুলকার নাইন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ’গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে জুলকার নাইন নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহিদ জুলকারের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের আব্দুল হাই আল হাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে দশম শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়। বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই গুলিতে নিহত হয় জুলকার নাইন। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরেরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সাঁথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
