নিজস্ব প্রতিনিধি : যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বাইবেল পাঠ, প্রতিকী শান্তা ক্লজ উপস্থাপন, কেক কাটা এবং শিশুদের মধ্যে উপহার প্রদান করা হয়। গতকাল সোমবার রাতে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চে প্রার্থণার মধ্য দিয়ে প্রাক বড়দিন উৎসব শুরু হয়। এছাড়াও ছিল বাইবেল পাঠ, ধর্মীয় গানসহ নান ধর্মীয় আচার অনুষ্ঠান। উৎসবে সবাইকে শুভেচ্ছা জানান পাবনা ব্যাপ্টিষ্ট চার্চের যাজক মি. ইসহাক সরকার। তিনি বলেন, যিশু জন্মেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব হয়েছিল সকলের মাঝে আলো ছড়িয়ে দিতে। সেই আলোর বার্তা ছড়িয়ে পড়ুক সকলের প্রাণে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
