স্টাফ রিপোর্টার : প্রাইম ব্যাংকের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পাবনা আলিয়া মাদরাসার অধীনে ইবতেদায়ী প্রি-ক্যাডেট মডেল শাখায় অনুষ্ঠিত এ চক্ষু চিকিৎসা ও সেবা ক্যাম্পে মোট ৭ শ জন রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ১০৫ জন ছানি রোগী শনাক্ত হয় যাদের ঢাকা নিয়ে অপারেশন করে সুস্থ্্য অবস্থায় বাড়ি ফিরিয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে প্রাইম ব্যাংক। এ উপলক্ষে সকাল ১০ টায় এক আলোচনা সভা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনসারুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রোস্তম হেলালী। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান। প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম হেলালী বলেন, মানুষের সেবা করা একটা মহৎ কাজ। সেবার মাধ্যমে প্রাণীকুলের যেমন কল্যাণ করা যায়, তেমনি সৃষ্টিকর্তারও সন্তুষ্টি অর্জন করা যায়। বিশেষ অতিথির বক্তব্যে প্রাইম ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল বলেন, প্রাইম ব্যাংক নানা সেবামূলক কাজে মানুষের পাশে দাঁড়ায়। ব্যাংকের পক্ষ থেকে আমরা যে কোন ভাবে মানুষের কল্যাণে জড়িত থাকতে চাই। উল্লেখ্য, ঢাকা থেকে ২০ সদস্যের একটি চিকিৎসক টীম পাবনা এসে সারাদিন চিকিৎসা প্রদান করেন। এসময় প্রাইম ব্যাংকের উত্তরাঞ্চলীয় প্রধান আব্দুল হালিম এই চিকিৎসা ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক তত্বাবধায়ন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
