যানজট রোধে শহরের মধ্যে রাস্তার দু’ধারে ও ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পাবনা পৌরসভার প্রশাসক শরীফ আহম্মেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ আদালত ফুটপাত ও রাস্তার দু’পাশ থেকে সরিয়ে দেয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। এছাড়া তাদের সতর্ক করা হয়। এসময় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এফ এম ফরিদুর রহিম সহ সেনাবাহিনী, পুলিশ, ট্রাফিক পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনগণের সুবিধার্থে এই কাযক্রম চলমান থাকবে বলে অভিযানিক দল জানান। ছবি- এস এম আলম
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
