স্টাফ রিপোর্টার : অপহরণের পরে হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। পরে রাত ১০টা পর্যন্ত তার সাথে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন উল্লাপাড়ার বরহর দক্ষিণপাড়া থেকে ভিকটিম শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৭, তারিখ-২৭ জুন ২০১৬, ধারা-৩০২/২০১/৩৪ দন্ড বিধি ১৮৬০। পরবর্তীতে বিজ্ঞ আদালত সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২নং গলির ফরহাদ শেখের ছেলে রবিন শেখসহ আরো তিন জনকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায় ২৬ নভেম্বর দিবাগ রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি এর একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার মাহমুদপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রবিন শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত রবিন সিরাজগঞ্জ সদর থানার মাহমুদপুর ২ নম্বর গলির ফরহাদ শেখের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
