স্টাফ রিপোর্টার : শহরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা এক সময়ের প্রখ্যাত হোমিও চিকিৎসক মরহুম আজাহার আলী খন্দকারের ছেলে আমিনুর খন্দকার পাপ্পু গতকাল বিকাল ৫টায় ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী পাপ্পু দীর্ঘবছর শহীদ বুলবুল কলেজের সামনে সিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। অসংখ্য মানুষ তার বাড়িতে ছুটে যান। গতকাল রাত দশটায় বাংলাদেশ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, তিনি দৈনিক পাবনার বাণীর প্রকাশক ও সম্পাদক মিলন খন্দকারের বড় ভাই। পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
