আটঘরিয়া প্রতিনিধি : উপজেলার পারখিদিরপুর ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কে,এম, নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের সভাপতি ও মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মাওলানা নাসির উদ্দিন ও কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন খান। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোবারক হোসেনের রচনা ও নির্দেশনায় নাটিকা গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান’ মঞ্চস্থ হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
