নিজস্ব প্রতিনিধি: : রোটারি ক্লাব অব ই গ্রেটার সিডনি অস্ট্রেলিয়া এর উদ্যোগে রোটারি ক্লাব অব এভারগ্রীণ পাবনার সহযোগিতায় অ্যাসোর্ট স্পেশালাইজড হাসপাতালে ঐশী বাংলা ইসমাইলের ব্যানারে ঠোঁটকাটা, তালুকাটা এবং অগ্নিদ্ধ রোগীদের জন্য তিন দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে আগত পাবনার কৃতি সন্তান ডা. হাসান সরোয়ার মানিকের তত্বাবধায়নে ২৫ জন রোগির অপারেশন করা হবে। গতকাল অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. ওমর আলী। এছাড়াও ঐশী বাংলা ইসমাইলের উদ্যোগে চারজন দুঃস্হ মহিলাদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ করা হয়। রোটারিয়ান মোহাম্মদ রশিদুল হাসান বকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব এভারগ্রীণ পাবনার সকল সদস্যবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
