মাসুদ রানা : আটঘরিয়ার ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ এডভোকেট শাজাহান আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা, উপজেলা জামাতের আমীর মাওলানা নকীবুল্লাহ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন আকু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা শাজাহান, ইউনিয়ন জামাতের আমীর মাওলানা আব্দুল মালেক, অভিভাবক আব্দুল আলীম, সহকারী অধ্যাপক আশরাফুল আলম, সিনিয়র পভাষক কোরবান আলী, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমূখ। এর পর কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলো লুবনা খাতুন,তাছলিমা খাতুন, আশিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক আবুল কালাম আজাদ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
