স্টাফ রিপোর্টার : গণধর্ষণ করে হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব -১২, সিপিসি-২ পাবনা র্যাবের অভিযানিক দল র্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামী মাহফুজ (২২) কে গ্রেফতার করে। ধৃত মাহফুজ পাবনার ভাঙ্গুড়ার কৈডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। চলতি বছরের ৯ সেপ্টেম্বর কৈডাঙ্গা এলাকায় মোঃ শফিকুল ইসলাম (৫৫), পিতা-মৃত আঃ আজিজ খান, সাং-ভাঙ্গুড়া খাঁপাড়ার নাবালিকা মেয়ে মোছাঃ সানজিদা খাতুন (১৬) গনধর্ষনের শিকার হয়ে ১০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। পরবর্তীতে এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় ৪ জনকে আসামী করে একটি গণধর্ষণ তৎসহ হত্যা মামলা দায়ের করে। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোছাঃ সানজিদা খাতুন ভাঙ্গুড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ছিলেন। কলেজে লেখাপড়া চলাকালীন নীরব নামে স্থানীয় বখাটে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ভিকটিমের সাথে প্রেমের আড়ালে কৌশলে তার আপত্তিকর ভিডিও মোবাইলে ধারন করে বখাটে নীরব। এরপর প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করে ভিকটিমকে একাধিকবার ধর্ষন করে। এভাবে আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুনরায় ৯ সেপ্টেম্বর কলেজ থেকে ভিকটিম সানজিদাকে কৈডাঙ্গা গ্রামে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় বখাটে নীরব। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা নীরবের দুই বন্ধু মাহফুজ এবং রমজান পালাক্রমে ধর্ষন করে অসহায় সানজিদাকে। এক পর্যায়ে ভিকটিমের কান্নাকাটি এবং চিৎকারের আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে নিজ বাড়িতে গিয়ে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হলে ভিকটিমকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এই অবস্থায় ভিকটিম ১০ সেপ্টেম্বর বিকালে মৃত্যুবরণ করে। উক্ত গণধর্ষন ও হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা। ধৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
